মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

‘ঋষি কাপুর সুস্থ’

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ৫:৪৯ pm

জনশক্তি ডেস্ক: কিছুদিন আগে বলিউড পাড়ায় গুঞ্জণ ছিল যে, বরেণ্য অভিনেতা ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত। তিনি নাকি ক্যানসারের তৃতীয় পর্যায়ে ভুগছেন। আর চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।

ঋষি কাপুরও টুইট করে জানিয়েছিলেন, তিনি চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তারপর থেকে এই অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে শুরু হয় নানা গুঞ্জণ।

তখন কাপুর পরিবার থেকে ঋষি কাপুরের শারীরিক অবস্থা নিয়ে কেউই তেমন কিছু জানায়নি।

কিন্তু তার মেয়ে ঋদ্ধিমা কাপুর হিন্দুস্তান টাইমসকে বলেন, চিন্তার কোনো কারণ নেই, বাবা এখন সুস্থ আছে, এখন তার নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করছি সবকিছু ঠিকঠাক ভাবেই হবে।

এতদিন বাবার পাশেই ছিলেন ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর। বাবা এখন সুস্থ থাকায় তিনি তার ছবির শুটিংয়ের জন্য ভারতে ফিরে এসেছেন।

জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে ওই সময় দেখা করতে গিয়েছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনালি বেন্দ্রে, অনুপম খের।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD