বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

তিন ভারতীয় জওয়ানকে হত্যা করেছে পাকিস্তান

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ৫:৪০ pm

জনশক্তি ডেস্ক: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পাক-ভারত সম্পর্ক কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু রোববার তার উল্টো ঘটনা ঘটেছে।

ভারতের সীমানার মধ্যে ঢুকে দেশটির ৩ সেনা সদস্যকে হত্যা করেছে পাকিস্তানি সেনা সদস্যরা। তবে ভারতীয়দের পাল্টা হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে কলকাতা২৪।

খবরে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের ৫০ মিটার ভেতরে ঢুকে ‘বর্ডার অ্যাকশন টিম’ এ হামলা চালায়। হামলাকারীদের কাছে যুদ্ধে নিয়োজিত সেনাদের মতোই গোলাবারুদ বহন করছিল।

যে তিনজন সেনা সদস্য নিহত হয়েছে তারা হলেন, হাবিলদার কওশল কুমার, ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এছাড়াও রাকেশ কুমার নামের এক সেক্টর রাইফেলম্যান আহত হয়েছে।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD