শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

চকলেটের গুণাগুণ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ৯:৩৩ am

জনশক্তি ডেস্ক: চকলেট খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পওয়া দুষ্কর। চকলেটে প্রচুর চিনি থাকে তাই এটি ক্যালরিবহুল। ফলে যারা স্থূলকায় তাদের চকোলেট খেতে বারণ করা হয়। আমরা চকলেটকে প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর উপাদান হিসেবে রাখি না।

আমাদের ধারণা, চকলেট বেশি খেলে ওজন বৃদ্ধি পায়, শিশুদের খাবারের রুচি কমিয়ে দেয় এবং দাঁতের গঠনে সমস্যা সৃষ্টি করে। সবক্ষেত্রে এই ধারণা সঠিক নয়। বিশেষ করে ডার্ক চকলেটের উপকারিতা রয়েছে।

যে কোকোবিজ থেকে এটি তৈরি হয় তা প্রচুর এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং আয়রন, কপার, ম্যাগানিজ ও ফাইভার সমৃদ্ধ। ফলে হার্ট রোগ প্রতিরোধে সহায়তা হয়। ভালো কোলেস্টেরল বাড়াতে ও মন্দ কোলেস্টেরল কমাতে ডার্ক চকলেট সাহায্য করে।

মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতেও চকলেটের ভূমিকা রয়েছে। ১০০ গ্রাম ডার্ক চকলেট থেকে ৫৫০ থেকে ৬০০ ক্যালরি শক্তি পওয়া যায়। তাই পরিমিত পরিমাণে এই চকলেট খাওয়া যায়। শিশুরা সপ্তাহে ৪ থেকে ৫ দিন ছোট সাইজের ডার্ক চকলেট খেতে পারে।

বড়রা ২০ থেকে ২৫ গ্রাম ডার্ক চকলেট প্রতিদিন খেতে পারে। রাতের খাবারের পর ডেজার্ট হিসেবে এই চকলেট খাওয়া যায়।

ডায়াবেটিক রোগীদের জন্য সুখবর হলো প্রতিদিন ২০ গ্রাম চকলেট খেলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে। ফলে পি-ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে যায়।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD