শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বিএনপি একটি আত্মস্বীকৃত সন্ত্রাসী দল: নাসিম

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ৪:৪৯ pm

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে একটি আত্মস্বীকৃত সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে তিনি এ কথা করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ড বিএনপির হাত ধরেই হয়েছে। ২১ আগস্টের পর তিন বছর ক্ষমতায় ছিলেন তারা। কিন্তু বিচার করেননি। এখন পাপের ফল ভোগ করতে হচ্ছে।

নাসিম আরও বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল তা এই বিচারের মাধ্যমে পূরণ হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি এ রায়কে ফরমায়েশি রায় বলছে। তারা এ রায়ের পর এতটুকু বদলায়নি। এ রায়ে জজ মিয়া নাটক প্রমাণিত হয়েছে। বিএনপি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই হতাযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেন ইনু।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তারা (বিএনপি) একেবারেই বদলায়নি। তারা খুন করে, খুনি চক্র চালায়। বিএনপিকে শুধু সরকারের বাইরে না, রাজনীতির বাইরেও রাখতে হবে।’

বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD