বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

‘বিশ্ব রাষ্ট্রনায়কদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এখন সর্বোচ্চ ঝুঁকিতে’

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ৪:১৪ pm

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেছেন, বিশ্বের এখনকার রাষ্ট্রনায়কদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। অনেক রাজনৈতিক ও সামাজিক কারণ রয়েছে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রনায়কের জীবনের ওপর ঝুঁকি থাকে। তবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কদের ঝুঁকির মাত্রা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর জীবনের ওপরই ঝুঁকির মাত্রা বেশি।

এক প্রশ্নের জবাবে মে. জে. (অব.) আবদুর রশিদ বলেন, বাংলাদেশে জঙ্গি বা গ্রেনেড হামলার সংস্কৃতি আমরা দেখে এসেছি। ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রকৃষ্ট উদাহরণ। ২১ আগস্ট হামলার পরও আগেও মাননীয় প্রধানমন্ত্রীর ওপর অনেক হামলা হয়েছে। আমাদের চিন্তিত করে তোলে। আমরা দেখেছি, রাজনৈতিক পট-পরিবর্তনে সহিংস পথ অবলম্বন করার জন্য অনেক রাজনীতিবিদই এর পক্ষে মতামত প্রকাশ করেন। যখনই দেখা যায় যে, কোনো একজন রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতা খুব জনপ্রিয়। এবং তার রাজনৈতিক অবস্থান খুব দৃঢ় থাকে। যদি মনে করে নির্বাচনের মাধ্যমে তাকে পরাজিত করা যাবে না, তখনই কেবল এ ধরনের হামলার পরিকল্পনা বাড়ে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা সবসময়ই উদ্বেগ তৈরি করে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থার একটা সিস্টেম আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে যারা নিরাপত্তা দেন তারা সেই সিস্টেমের ভেতর দিয়ে চলেন। তারা এখন অনেক পরিপক্ক। অনেক বেশি প্রশিক্ষিত ও চৌকষ। হামলার পরিকল্পনা হতে পারে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD