
জনশক্তি ডেস্ক রিপোর্ট : লেবাননে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য বুধবার লেবাননে রাষ্ট্রপতি মিশেল আউনের সঙ্গে বাবদার রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন লেবাননের মোস্তাকবাল পার্টির প্রধান ও বর্তমান জাতীয় সংসদের প্রধানমন্ত্রী মনোনীত সাদ হরিরি।
অর্থনৈতিক পরিস্থিতির কারণে মন্ত্রী পরিষদের নথির গতি বাড়াতে প্রেসিডেন্ট অওন এর সাথে আমি একমত হয়েছি- সাংবাদিকদের বলেন হারিরি।
“আমরা শীঘ্রই দ্বিতীয় এরেকটি বৈঠক করবো এবং এটি একটি ইতিবাচক বিষয়- মনোনীত প্রধানমন্ত্রী সাদ হারিরি যোগ করেন।
উল্লেখ্য, গত ৬মে ২০১৮ তে দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন হলেও এখনো গঠন হয়নি মন্ত্রী পরিষদ, অবশ্য এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। তবে লেবাননের অভ্যান্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারনেই এমনটি হচ্ছে বলে মনে করেন অনেকে।
জনশক্তি/জউস