শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

করোনাকে আমরা পুরোপুরি হারিয়ে দেবো

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ৫:২৭ am

যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের বিরুদ্ধে পুরোপুরি জয় লাভ করবে। বুধবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ট্রাম্প নিজেকে যুদ্ধের সময়ের প্রেসিডেন্ট বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটি একটি যুদ্ধ। এটি একটি অদৃশ্য শত্রু। তবে আমরা এই অদৃশ্য শত্রুকে হারাবো।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য ইতিমধ্যে করোনভা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৫০ জন। বিশ্বের প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮ হাজার ৭০০ জন।

লাইটনিউজ/এসআই

 

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD