মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শাকিবের বিরুদ্ধে অপুর অভিযোগ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ৭:০৭ pm

সম্প্রতি গণমাধ্যমের কাছে অভিযোগ জানিয়েছেন অপু বিশ্বাস। অনেক দিন ধরে ছেলে জয়ের খোঁজ খবর রাখেন না ও তার কোনো খরচ দেন না বলে অভিযোগ । গত ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিবের শেষ দেখা হয়। এরপর আর ছেলেকে দেখতে আসেননি শাকিব।

অপু বিশ্বাস জানান, বর্তমানে ছেলে জয়ের সব খরচ তিনি নিজেই বহন করছেন। শাকিব ছেলের জন্য কোনও খরচ দিচ্ছে না। প্রায় ৭ মাস ছেলেকে দেখতেও আসেননি শাকিব খান। এই প্রথম নয়, এর আগেও শাকিবের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন অপু বিশ্বাস।

বিষয়টি নিয়ে শাকিব খানের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করা হলেও তার কোনো সাড়া মেলেনি। তবে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের এক ঘনিষ্টজন অপু বিশ্বাসের অভিযোগ পুরো সঠিক নয় বলে মন্তব্য করেন। অপু নিজেকে আলোচনায় রাখতে মাঝে মধ্যে এমনটা বলেন বলে দাবি করেন তিনি।

নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জয় জন্মগ্রহণ করে।

এক সময় ঢাকাই সিনেমার সেরা জুটি ছিলেন শাকিব-অপু। তারা জুটি হয়ে একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছেন। একসঙ্গে সিনেমা করতে গিয়ে প্রেম, এরপর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন তারা।

২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করেন।

২২ নভেম্বর ২০১৭ তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর জয় মায়ের সঙ্গে বসবাস করেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD