শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ১১:১৭ pm
খালিদ আহসান

“চিরপ্রস্তুতি”

খালিদ আহসান
=================

মৃত্যু কড়া নাড়ে প্রতিদিন প্রতিক্ষণে,
দরজায় না, সবখানে।
আজরাইলের পদধ্বনি
অন্যের নাকে-মুখে !
অবিশ্বাস নিজ হাতে
অদৃশ্যের নিরুপায়ে
আকাশের দিকে চেয়ে
আল্লাহ’র নাম জ্বপে।

তাও ভাল, করোনায়
প্রস্তুতি নেয়া যায়।
মৃত্যুর আগে, কখনো কি ভেবে
মানুষ নিয়েছে বিদায়?
করোনা দেখিয়েছে
বুঝিয়েছে; অদৃশ্যের শক্তিতে
মানুষ কতটা নিরুপায়।

আসবে নতুন সময়
হাসবে পৃথিবী
শুরু হবে রোজগার,
মানুষ ভুলবে সবই
করোনার হাহাকার।
তখনও থাকবে মরণ
ভেনিসে আর ঢাকায়
মানুষ মাতবে তবু; ভাববে
কোথায় কি হয়েছে কবে কার!

আবারও আসিবে যখন
মানুষ বুঝিবে তখন
চারদিকে শুরু হবে শোরগোল
পৃথিবী নিস্তব্ধ, অসহায়
উহানের মৃত্যু ভাসাবে ঢাকায়।

 

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD