শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

লকডাউন ভেঙে বাইরে, গুলি করে হত্যা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ১০:০৭ pm

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার ওয়ারি শহরে লকডাউনের সময় বাড়ির বাইরে আসতেই গুলি করে এক যুবককে মেরে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (৪ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার ওয়ারি শহরে লকডাউন চলছিল। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হওয়ায় যুবক জোসেফ পেসুককে গুলি করে দেশটির সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার করোনাভাইরাস পর্যবেক্ষণ করা সাইট ওয়ার্ল্ড ও মিটার জানিয়েছে, নাইজেরিয়ার এখন পর্যন্ত ৪ জন মারা গেছে। আর সংক্রামিত ২০০ জনের বেশি। দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD