শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর রাকিব নিহত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২০ ৬:৪৭ pm

বাবার পাঁচ লাখ টাকা দেনা পরিশোধ ও নিজের এক বুক স্বপ্ন পূরণের আশায় চলতি বছরের গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান নোয়াখালীর রাকিব হোসেন (২৮)। বিদেশ যাওয়ার কিছুদিন আগ পর্যন্ত নোয়াখালী সুপার মার্কেটের তৃতীয় তলার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন রাকিব। আট ভাই-বোনের মধ্যে রাকিব ছিল তৃতীয়। অনেক আগ থেকে পড়া লেখা বন্ধ থাকায় নিজের স্বপ্ন পূরণ করতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি রাকিবের। এক সড়ক দুর্ঘটনায় নিভে গেছে এ যুবকের প্রাণ।

রবিবার রবিবার রাতে সৌদি প্রবাসী রাকিবের ভগ্নিপতি আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় রাকিবের মৃত্যুর বিষয়টি তার বড় ভাই আতিকুল ইসলাম রুমনকে জানালে বাড়িতে নেমে আসে মাতম।

নিহত রাকিব হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার বাদশা মিয়ার বাড়ির মো. বাদশা মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই আতিকুল ইসলাম রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ছেড়ে যায় রাকিব। সেখানে আমার ভগ্নিপতি আব্দুর রহমানের মাধ্যমে একটি খাবার দোকানে হোম ডেলিভারির কাজ করত রাকিব। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টার দিকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল। পথে মোটরসাইকেলটি অকেজো হয়ে গেলে তা মেরামতের জন্য পাশ্ববর্তী একটি গ্যারেজে নিয়ে যায়। মেরামত শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে প্রথমে একটি গাড়ি তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় রাকিব। এর পেছন থেকে আরেকটি দ্রুত গতির গাড়ি রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাকিবের বন্ধু আব্দুল কাইয়ুম শিমুল কান্না জড়িত কন্ঠে বলেন, বিদেশ যাওয়ার পর থেকে প্রতিদিন রাকিবের সাথে তার সব বন্ধুর মোবাইলে কথা হতো। সে খুব মিশুক একটি ছেলে ছিল। সৌদিতে তাকে যে কাজটি দেওয়া হয়েছে, তা রাকিবের থেকে ভালো লাগত না বলে প্রায় বলত রাকিব।

নিহত রাকিবের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

লাইটনিউজ/এসআই

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD