বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

৮শিক্ষক ও ১কর্মচারীকে অব্যাহতি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ১:০২ pm

নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলায় মাদরাসা পরীক্ষা কেন্দ্র চরফ্যাশন-১ এর কেন্দ্র পরিচালনার দায়িত্ব থেকে ৮ জন শিক্ষক ও ১ কর্মচারীকে অব্যাহতি দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহাদাত হোসেন মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র অতিরিক্ত জেলা প্রশাসক, ভোলা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ওই পত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার চরফ্যাশন-১ মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ২০১৯ ইং সালের আলিম পরীক্ষায় কেন্দ্র পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় ৯জন শিক্ষক/কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেন্দ্র পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক/কর্মচারীগণ হচ্ছেন- চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আশ্রাফ আলী, করিমজান মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, হাজারীগন্জ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মইনুদ্দিন, পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ ছিদ্দিক উল্যাহ, উমরপুর গাফুরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, নুরাবাদ হোসাইনিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, পূর্বওমরাবাজ লুতফুন্নেছা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ মহিব উল্যাহ, আনজুরহাট আলিম মাদরাসার প্রভাষক মোঃ মিজানুর রহমান ও চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার অফিস সহকারী মোঃ আসাদুল ইসলাম হারুন।

অভিযুক্তদেরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে কোনো দায়িত্ব না দিতে বলা হয়। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহাদাত হোসেন মিয়া জানিয়েছেন, উল্লেখিতদের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রে নানা ধরণের অনিয়মের অভিযোগ ওঠায় তা তদন্ত করে মাদ্রাসা বোর্ড। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD