মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

৭ কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে: শিক্ষা উপদেষ্টা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ ১:৩৮ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিলো একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সেই সমন্বিত প্রাতিষ্ঠানিকের কি নাম দেওয়া যায় সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নেয়া হবে। এর জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে।

আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে কাজ করবো। পড়াশোনার যাতে ব্যাঘাত না হয় সেজন্য আমি আহ্বান করবো শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সব সমস্যার সমাধান করা হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD