শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

হিজবুল্লাহ’র হুমকির জবাব দিল ইসরায়েল

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩২ am

ইরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টেজ সাম্প্রতি লেবাননের হিজবুল্লাহ বাহিনীর লিডার সৈয়দ হাসান নাসেরুল্লাহ’র মন্তব্যে জবাবে বলেছেন, ইসরায়েল সামরিক বাহিনীকে যদি যুদ্ধ করতে বাধ্য করা হয়, তাহিলে হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে। লেবাননের পরিনাম ভয়াবহ হবে।

গত রবিবার এক ভাষণে সৈয়দ হাসান নাসেরুল্লাহ ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের জানা দরকার যে, এবার যদি হিজবুল্লাহ’র সাথে তাদের যুদ্ধ হয়, তাহলে ইজরায়েলের এমন পরিস্থিতি হবে যে, ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তারা এত ধ্বংসযজ্ঞ দেখেনি।

জানা গেছে, গত বৃস্পতিবার এক ইসরায়েলি সৈন্যের স্বরণ সভায় বেনি গ্যান্টেজ এমন প্রতিক্রিয়া প্রকাশ করেন।

ইসরায়েলি মন্ত্রী বলেন, আজ অব্দি ইজরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালি দেশ, কারা তারা যারা আমাদের যুদ্ধের হুমকি দেয়।

তিনি আরো বলেন যে, এবার যে যুদ্ধ শুরু হবে তা ভয়বহ ও শক্রদের সর্বাগ্রে আঘাত হানবে। এই যুদ্ধ বিশেষত হিজবুল্লাহ ও হামাসের ধ্বংস ডেকে আনবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD