শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

হাইকোর্টের কার্যতালিকা থেকে মামুনুলের জামিন আবেদন বাতিল

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৪ জুন, ২০২৩ ৬:৪০ pm

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৪ জুন) বিচারপতি মো. আবুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া।
২০২১ সালের ৩০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের আলোচিত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি মামলা করেন মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

এর আগে ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাসহ মামুনুল হককে আটক করেন স্থানীয়রা। সেখানে পুলিশের উপস্থিতিতে ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল হক। পরে ১৮ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে সহিংসতায় মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানা ২০২১ সালের এপ্রিলে দু’টি মামলা হয়। পরে তাকে আরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD