বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

হরিরামপুর প্রেসক্লাব আহ্বায়ক মাহি, সদস্য সচিব আবিদ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ৩:৫৩ pm

দৈনিক সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহিকে আহ্বায়ক ও দৈনিক প্রতিদিনের সংবাদের আবিদ হাসান আবেদকে সদস্য সচিব করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শুভংকর পোদ্দার এবং দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সজিব গুহ মজুমদার।

এছাড়া সদস্য পদে মনোনীত হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জ. ই. আকাশ, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক সবুজ নিশানের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক মাতৃজগতের প্রতিনিধি মো. নুরুল আমিন, সাপ্তাহিক অগ্নিবিন্দুর প্রতিনিধি আবু সাই (সায়েম খান), দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি মো. শামীম মোল্লা এবং দৈনিক শীর্ষবার্তার প্রতিনিধি সাকিব আহমেদ।।

নব নির্বাচিত হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাস ও সিঙ্গাইর উপজেলা শাখার আহ্বায়ক মোবারক হোসেনসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD