বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

স্বেচ্ছাশ্রমে জামশা বালুরচর গ্রামীণ সড়ক সংস্কার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ১১:৫৮ pm

“একতাই বল, যুব সমাজ এগিয়ে চল, দশে মিলে করি কাজ হাড়ি জিতি নাহি লাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাশ্রমে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বালুর চর গ্রামের এক কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কার ও মেরামত করেছে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বালুরচর যুব উন্নয়ন সংঘ। সোমবার (১৬ ও ১৭ আগষ্ট) সংগঠনের ৩০ জন সদস্য ইট বালু ও খোয়া ফেলে ভাঙাচোরা রাস্তাটি সংস্কার ও মেরামত করেদেন।

জানা গেছে, উপজেলার জামশা ইউনিয়নের বালুর চর গ্রামের এক কিলোমিটার গ্রামীণ সড়ক ভেঙ্গেচুরে অনেক আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক দিয়ে প্রতিদিন সারারিয়া, দাড়িপাড়া, মাটিকাটার কুমুল্লির প্রায় ৩ হাজার লোকের যাতায়াত করে। তাছাড়া এটি স্থানীয় মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ ভবন যাতায়াতের একমাত্র মাধ্যম। সড়ক জুড়ে খানখন্দ। বৃষ্টি হলেই রাস্তাটি কাদাপানিতে একাকার হয়ে যায়। তখন ভোগান্তি চরম আকার ধারণ করে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে জানামালের ক্ষতি সাধন হয়। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছিল এলাকাবাসী। স্থানীয়রা জনপ্রতিনিধি ও সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কোনো কাজ হয়নি।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কার ও মেরামতের জন্য এগিয়ে আসেন স্থানীয় বালুরচর যুব উন্নয়ন সংঘ। গত রবি ও সোমবার সংগঠনটির প্রায় ৩০ জন যুবক ইট বালু ও খোয়া ফেলে ভাঙাচোরা রাস্তাটি সংস্কার ও মেরামত করেদেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সংগঠনটির সদস্যদের কারো হাতে কোঁদাল আবার কারো হাতে হাতুরি। কেউ কেউ ইট-বালু ফেলছেন। এভাবে তারা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে কাজ করেন।

স্থানীয়রা জানান, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলে চরম দুর্ভোগের শিকার হন এলাকাবাসী। ভাঙাচোরা সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে জানামালের ক্ষতি হয়। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বললেও তারা কোন ব্যাবস্থা নেয়নি। পরে জনস্বার্থে বালুরচর যুব উন্নয়ন সংঘের যুবকরা মিলে সেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার ও মেরামত করে দিয়েছেন। এজন্য বালুরচর যুব উন্নয়ন সংঘের সকল সদস্যদের ধন্যবাদ জানান স্থানীয় সব শ্রেণীপেশার মানুষ।

রাস্তা সংস্কারে যারা কাজ করেছেন তারা হলেন, বালুর চর যুব উন্নয়ন সংঘের সভাপতি মো শিপলু আহমেদ,সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম,কোষাধ্যাক্ষ মো সেন্টু মিয়া,সদস্য আরিফ মিয়া,নজরুল ইসলাম, আল-মামুন, মাসুদ মাষ্টার,আঃ রাজ্জাক, নজরুল ইসলাম, সাইফুল, সুফল, রবিন, এমেল মিয়া, সেলিম, আনোয়ার সরকার, হুমায়ন কবির,রাফি, সুরুজ মিয়া,জাহাঙ্গীর,রাসেল মিয়া, রাব্বি ও স্থানীয় মুরুব্বি আব্দুল মজিদ।সহযোগীতায় মো বিপ্লব হোসেন,আলমগীর হোসেন, আলতাফ হোসেন, আলমাছ মিয়া, বাদশা মিয়া ও জামশা ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদসহ আরো অনেকে।

বালুরচর যুব উন্নয়ন সংঘের সভাপতি মো শিপলু আহমেদ বলেন, খানাকন্দ ও ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে দীর্ঘদিন ধরে চরম ‍দুর্ভোগের শিকার হচ্ছিল এলাকাবাসি। জনগনের সুবিধার কথা চিন্তা করে সম্মিলিত ভাবে ভাঙাচোরা রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয়। আশা করছি, আমাদের এই মহতি কাজে অনুপ্রাণীত হয়ে অন্যান্য যুবকরাও এলাকার যে কোনো দুর্ভোগ ও সমস্যা লাঘবে এগিয়ে আসবে। দ্রুত রাস্তাটি পুণনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান তিনি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD