বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

যে কারণে আতিকের দিকে ঝুঁকছেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ২:৩৯ pm

আব্দুল্লাহ মামুন, বরিশাল: বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আতিকুর রহমান। এই পরিচয়ের বাইরেও তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর খুব কাছের লোক হিসেবে পরিচিত। একইসঙ্গে একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী হিসেবেও খ্যাতি রয়েছে তার। ফলে আগে থেকেই বাবুগঞ্জ-মুলাদীর ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীদের সঙ্গে আতিকের ভাল সম্পর্ক সবসময়ই বিরাজমান।

নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও বিভিন্ন খাতে ব্যাক্তিগত অনুদান সহ বিভিন্ন সহায়তার মাধ্যমে নেতাকর্মী সহ এই এলাকার মানুষের কাছে যেতে সক্ষম হয়েছেন। মূলত তৃণমূল নেতা-কর্মীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আতিকুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে নির্বাচন করার ঘোষণা দেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।

আতিকের নির্বাচনী ঘোষণায় দলীয় অনেক নেতাকর্মীই আনন্দিত হয়েছিলেন, তবে দলীয়ভাবে ওই নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতানকে পুনরায় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর দলের সভাপতি রাশেদ খান মেনন বাবুগঞ্জে এক দলীয় সভায় টিপু সুলতানকে আগামী নির্বাচনে তার দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য দেন। তার পরেও কেন তৃণমূলের নেতাকর্মীরা আতিকুর রহমানের দিকে ঝুঁকছেন?

এর উত্তর জানতে চাইলে স্থানীয় অনেক নেতাকর্মীই জানিয়েছেন তাদের ক্ষোভের কথা, টিপু সুলতানের ওপর তাদের অসন্তুষ্টির কথা।

যার ফলে তারা পরিবর্তন চাইছেন এবং সে লক্ষে আতিকুর রহমানকে-ই তাদের পছন্দের প্রার্থী হিসেবে বেছে নিয়ে তার পক্ষে কাজ করছেন।

তৃণমূল পর্যায়ে এমন বক্তব্যের মিলও পাওয়া গেছে সরেজমিনে। চলতি মাসে বাবুগঞ্জ-মুলাদীর বিভিন্ন এলাকায় আতিকুর রহমান গণসংযোগ করেন । তার এই গণসংযোগে দুই উপজেলার ওয়ার্কার্স পার্টির অধিকাংশ নেতাকর্মীকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেছে।

তবে দলের মনোনীত হলেও শেখ টিপু সুলতানের তেমন প্রচারণা দেখা যায়নি এখনও।

এদিকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বর্তমান ক্ষমতাসীন জোটভুক্ত হওয়ায় এই আসনটিতে আওয়ামী লীগের কেউ দলীয়ভাবে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকদেরও মন যোগাতে সক্ষম হয়েছেন আতিক।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD