শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

স্কুলছাত্রী নীলা হত্যা : মিজানের বাবা-মা গ্রেপ্তার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৭ am

সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী নীলা রায়কে (১৪) হত্যার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তারা হলেন- সাভারের ব্যাংক কলোনী এলাকার হাজী আইয়ুব আলীর ছেলে আবদুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)।

হত্যা মামলায় আব্দুর রহমান দুই ও নাজমুন্নাহার তিন নম্বর আসামি।

বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের চারীগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো। তবে প্রধান আসামি মিজানুর রহমানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD