শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সোমবার থেকে ফের লেবানন লকডাউন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০ ৩:৪০ pm

লেবাননে পুনরায় করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় আগামী ২৭ জুলাই সোমবার থেকে এক সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। গত শুক্রবার লেবাননের করোনা ভাইরাস ফলো-আপ কমিটি এই ঘোষণা দেন।

লকডাউনের আউতায় থাকবে বার এবং নাইট ক্লাব, ইনডোর ও আউটডোর সুইমিং পুল, সিনেমা ও থিয়েটার, বাচ্চাদের ভিডিও গেম কেন্দ্র এবং বিনোদন পার্ক, বড় বড় সুপার মল সহ লোক সমাগম ঘটে এমন সকল প্রতিষ্ঠান। এছাড়া লকডাউন চলাকালীন কনসার্ট ও সমুদ্র সৈকত ভ্রমন বন্ধ সহ যে কোন ধরণের বড় জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে এবং সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।।

রেস্তোঁরা এবং ক্যাফেটেরিয়া গুলো এবং বিশেষ কিছু ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজাব রেখে ধারন ক্ষমতার ৫০% লোক নিয়ে খুলার অনুমতি দেয়া হতে পারে বলে জানানো হয়েছে।

এসকল পদক্ষেপ ছাড়াও বেশ কয়েকটি বিষয়ে শতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যেমন স্থল, সমুদ্র ও আকাশ পথ দিয়ে যারা লেবানন প্রবেশ করবেন, তাদের অবশ্যই ভ্রমনের সময় হতে ৯৬ ঘন্টারও কম সময়ের করোনা নেগেটিভ সনদ উপস্থাপন করতে হবে। এতে ব্যর্থ হলে যাত্রীদের নিজ খরচে লেবাননে একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেইন্টাইনে থাকতে হবে।

লকডাউন চলাকালীন সময় ষাটোর্ধ্ব বয়সীদের বাড়ি থেকে বাহির না হওয়ার অনুরোধ করা হয়েছে এবং মাস্ক ব্যবহার না করলে পূর্বনির্ধারিত ১লক্ষ লেবানিজ পাউন্ড জরিমানা বলবত রয়েছে বলেও লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD