শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সু চি কে দেওয়া সম্মাননা কেড়ে নিল অ্যামনেস্টি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ১:১৫ pm
২০০৯ সালে অং সান সু চি কে সম্মাননা দেয় অ্যামনেস্টি

জনশক্তি ডেস্ক: মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেওয়া ‘অ্যাম্বাসেডর অব কনশেন্স’ সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

২০০৯ সালে সু চিকে এই সম্মাননাটি দিয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি।

এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর কঠোরতার কারণে লাখো রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়েছে। অথচ রোহিঙ্গাদের পক্ষে কোনো কথা বলেননি সু চি।এতে অত্যন্ত হতাশ হয়েছি আমরা।

প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যুতে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা হারিয়েছেন অং সান সু চি। এবার এই তালিকায় যুক্ত হলো অ্যামনেস্টির দেওয়া সম্মাননা।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD