শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারাল বেলজিয়াম

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ৪:৫৩ pm

উয়েফা নেশনস লিগের ম্যাচে রোমেলু লুকাকুর জোড়া গোলে ২-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারালো বেলজিয়াম। এদিন খেলতে নেমে জোড়া গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে চমক দেখালেও সম্প্রতি নিজেকে হারিয়ে ফেলেছিলেন লুকাকু।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে লুকাকু বেলজিয়ামকে এগিয়ে দেন। পিছিয়ে পড়েও আক্রমণের গতি বাড়াতে থাকে সুইজারল্যান্ড।যার ফলে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফিরে দলটি। এ সময় সুইসদের হয়ে সমতাসূচক গোলটি করেন মারিও গাভরানোভিচ।

দু’দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে এক সময় মনে হয় সমতায় শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের শেষ সময়ে আবারো বেলজিয়ামে সাফল্য এনে দেন লুকাকু। ম্যাচের ৮৪তম মিনিটে লুকাকুর দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে বেলজিয়াম। শেষপর্যন্ত ২-১ গোলের জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন লুকাকু-হ্যাজার্ডরা। এই ম্যাচে জয়ের ফলে লিগে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD