বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সিভিল রাইটস আন্দোলনের দুই নক্ষত্রকে হারালো যুক্তরাষ্ট্র

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০ ৮:০৯ pm

যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস আন্দোলনের দুই নক্ষত্রকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে ৮০ বছরে মৃত্যু হয়েছে জন রবার্ট লুইসের এবং ৯৫ বছর বয়সে স্বাভাবিক মৃত্যু হয়েছে সিটি (করডি টিন্ডেল) ভিভিয়ানের। বর্ণবাদী সমতার জন্য এখনও সংগ্রামরত মার্কিন জনগণের জন্য এই দুজনের প্রয়াণ বড় ধরনের ক্ষতি। দেশটির সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

উভয় নেতাই অসহিংস আন্দোলনের মাধ্যমে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৬০-এর দশকে তারা মার্টিন লুথার কিং জুনিয়রে ঐতিহাসিক বর্ণবাদী ন্যায়বিচারের সংগ্রামের সামনের সারিতে ছিলেন। ওই সময় বিক্ষোভের সময় তাদের রক্তাক্ত দেহ পুরো দেশকে বড় ধরনের ধাক্কা দিয়েছিল এবং আন্দোলনে সমর্থন এনেছিল যাতে সমতার আন্দোলনের মুখে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। তাদের দীর্ঘ কারাজীবন, সংগ্রাম ও ন্যায়বিচারের অবিচল থাকার কারণে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন করেন।

জন লুইস শুধু জনপ্রিয় সিভিল রাইটস আন্দোলনের নেতাই ছিলেন না, তিনি জর্জিয়ায় কংগ্রেসম্যানও ছিলেন।

সিটি ভিভিয়ান লুথার কিং জুনিয়রের সঙ্গে আন্দোলনের পাশাপাশি সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সেও বর্ণবাদী সমতার জন্য লড়াই করেছেন।

তিনি বর্ণবাদীতার বিরোধিতা করে স্কুল থেকে বরখাস্ত হওয়া শিক্ষার্থীদের জন্য একটি কলেজে ভর্তির সহায়ক কর্মসূচি শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় তার এই কর্মসূচির ধারণা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কলেজে ভর্তির হার বৃদ্ধির উদ্যোগ নেয়।

১৯৭০-এর দশকে ভিভিয়ান একটি বর্ণবাদবিরোধী সংগঠন করেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD