বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সিঙ্গাইর ইত্তেফাক সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্তীর পিতা আর নেই

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২০ ৮:০৭ pm

বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সিঙ্গাইর সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্তীর পিতা সুবোধ কুমার চক্রবর্তী পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ বুধবার (১৩ মে) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে সুবোধ কুমার চক্রবর্তী বার্ধক্যজনিত ও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বুধবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৪ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গ্রনগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তাকে শেষ বারের মতো দেখতে স্বজন ও শুভাকাঙ্খীরা বাড়িতে ছুটে যান। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

তার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চত্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, দৈনিক টেলিগ্রাম সম্পাদক শহিদুল ইসলাম সুজন, অনলাইন নিউজ পোর্টাল জনশক্তির প্রকাশক জসিম উদ্দিন সরকার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি সিঙ্গাইর উপজেলা শাখার আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি মোবারক হোসেনসহ মানিকগঞ্জ জেলা ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এদিন সন্ধায় সিঙ্গাইর পৌর এলাকার মধ্য সিঙ্গাইর গ্রামের নিজ বাড়িতে সুবোধ কুমার চক্রবর্তীর শেষকৃত্য অনুষ্ঠান হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD