শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সিঙ্গাইরে ১২ হাজার পিস ইয়াবা ও চোলাই মদসহ ৬ জন আটক

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ২:১৬ am

সিঙ্গাইরে ১২ হাজার পিস ইয়াবা ও চোলাই মদসহ ৬ জন আটক

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দূর্গাপুর এলাকা থেকে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও তার সঙ্গীয় ফোর্স। আটককৃতরা হলেন, উপজেলার হাতেম পালের ছেলে রমজান পাল (৪২), কক্সবাজারের রামু উপজেলার শামসুল আলমের ছেলে ওসমান সরোয়ার আলম ওরফে আকিল (২২) এবং টেকনাফ থানার মৃত মাহমুদ উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (২৪)।

এছাড়া এদিন ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহসহ তিন ব্যক্তিকে আটক করে সিঙ্গাইর থানা পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শিরিন আক্তার বলেন, কক্সবাজার থেকে সিঙ্গাইর উপজেলার চরদূর্গাপুর এলাকায় ইয়াবার বড় একটি চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ হাজার ইয়াবাসহ কক্সবাজারের গিয়াস উদ্দিন এবং ওসমান সরোয়ার আলমকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২ হাজার ইয়াবাসহ চরদূর্গাপুর গ্রামের রমজানকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিঙ্গাইর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে এদিন দুপুরে ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সিঙ্গাইর থানা পুলিশ। উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বর পট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন-নিলাম্বর পট্টি গ্রামের আব্দুল জলিল (৫৫), তার ছেলে আশরাফুল ইসলাম (২০) ও বান্দাইল গ্রামের ইসরাফিলের ছেলে মুক্তার হোসেন (২৭)।

থানার উপপরিদর্শক (এসআই ) তারিকুল ইসলাম বলেন, নিলাম্বর পট্টি গ্রামের আব্দুল জলিল নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে তা বিক্রি করে আসছিল। ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: হাফিজুর রহমান ও সহকারি পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল).রেজাউল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লার দিকনির্দেশনায় দুপুর ১ টার দিকে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আব্দুল জলিল, তার ছেলে আশরাফুল ইসলাম ও তাদের সহযোগী মুক্তার হোসেনকে আটক করা হয়। এসময় সেখান থেকে ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২ টি রামদা, ১ টি ছোড়া, ৬ টি টেটা ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ৩ জনের নামে মাদকদ্রুব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বুধবার রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD