শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সিঙ্গাইরে মাছচাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫৯ am

মানিকগঞ্জের সিঙ্গাইরে কার্পমিশ্র চাষ এবং বায়োফ্লক পদ্ধতিতে মাছচাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃত আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুনা লায়লার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রশিক্ষক মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ জিল্লুর রহমান, জেলা মৎস্য অফিসার সাইফুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান,মুশফিকুর রহমান খান হান্নান।

এছাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওয়াহিদুল আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ঢাকার কেরানিগঞ্জ উপজেলায় বায়োফ্লক প্রযুক্তি পরিদর্শন করেন অতিথিরা। সেখানে কেরানিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা বায়োফ্লক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় মৎস্য সম্প্রসারণ অফিসার, মৎস্যচাষী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD