শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সিঙ্গাইরে পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১ ৩:৫৬ pm

পুলিশ পরিচয়ে মানিকগঞ্জের সিঙ্গাইরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে পৌরসভার কাংশা মহল্লার মৃত সাদেক আলীর বাড়িতে এই ডাকাতি হয়। ডাকাতদের মারধরে রুপা আক্তার (২৪) নামে এক নারী আহত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ এক লাখ ৮০ হাজার টাকা, চারটি মুঠোফোন সেট ও লক্ষাধিক টাকা মূল্যেমানের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব (৩৫) নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌর এলাকার চর আজিমপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

থানা পুলিশ ও ডাকাত কবলিত পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে পৌর এলাকার কাংশা মহল্লার মৃত সাদেক আলীর স্ত্রী আশুরা বেগম, তার দুই মেয়ে সাহিদা আক্তার ও রুপা আক্তার ঘরে টিভি দেখছিলেন। এ সময় পুলিশ পরিচয়ে তিনজন ডাকাত মাদকদ্রুব্য বিক্রির অভিযোগ তাদের ঘর তল্লাশী শুরু করে। এদের মধ্যে একজন পুলিশের পোষাক ও দুজন সাধারণ পোষাক পরিহিত ছিল। এক পর্যায় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ এক লাখ আশি হাজার টাকা, চারটি মুঠোফোন সেট ও লক্ষাধিক টাকা মূল্যমানের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতের মারধরে গৃহকর্তীর মেয়ে রূপা (২৪) আক্তার আহত হন। এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন গৃহকর্তীর অপর মেয়ে সাহিদা আক্তার।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক আমীনুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাত কবলিত বাড়ি পরিদর্শন ও ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় যুবক রাকিবকে গ্রেফতার করা হয়। তাকে সাত দিনের রিমাণ্ড চেয়ে শুক্রবার (১ জানুয়ারি)দুপুরে আদালতে পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD