
মানিকগঞ্জের সিঙ্গাইরে তারা মিয়া (৪২) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত দুই চোর। তারা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব অরঙ্গবাদ গ্রামের মোকছেদ আলীর ছেলে জাহিদ হোসন (২৭) ও একই গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে মো শরীফকে (২৬)। সোমবার (৭ জুন) আদালতে হাজির করলে বিচারকের কাছে এই স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন তারা। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে থানার পুলিশ পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্যা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, গত শনিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব অরঙ্গবাদ গ্রামের আব্দুল মালেকের বাড়িতে চুরি হয়। এসময় টের পেয়ে অটোরিকশা নিয়ে গৃহকর্তা আব্দুল মালেক ও তার ছোট ভাই তারা মিয়া চোরদের ধাওয়া করে। হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়কের সিঙ্গাইর থানার অন্তরভুক্ত গাড়াদিয়া এলাকায় এসে চোর জাহিদ হোসন ও শরীফকে ধরে ফেলেন তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মিয়াকে রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় ওই দুই চোর। পরে গুরুতর আহত অবস্থায় তারা মিযাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, এঘটনায় মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতক দুই চোর জাহিদ হোসন ও শরীফকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকা-ে ব্যবহƒত লোহার রড। সোমবার আদালতে হাজির করলে বিচারকের কাছে হত্যাকা-ের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানান তিনি।