শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সিঙ্গাইরে করোনা মোকাবেলায় ইউএনও’র অভিযান, ১০ জনকে অর্থদণ্ড

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৯ মে, ২০২১ ১২:৪১ am

করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হেমায়েতপুর, সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়েছেন সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা। শনিবার (৮ মে) দুপুর থেকে বিকাল তিনটা পর্যন্ত সড়কের ভাষা শহিদ রফিক সেতু এলাকায় এ অখিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যবিধি উপেক্ষা ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১০ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’রুনা লায়লা জানান, করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শনিবার দুপুরে ঢাকা থেকে সিঙ্গাইর তথা দক্ষিন মানিকগঞ্জের প্রবেশমুখ ধল্লা ভাষা শহিদ রফিক সেতু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকা থেকে মানিকগঞ্জগামী যাত্রীবাহি যানবাহন ফেরত পাঠানো হয়। এছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় অপরাধে ১০ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD