রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সিঙ্গাইরে ইয়াবা বড়িসহ এক নারী ও তার সহযোগী গ্রেফতার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৩ pm

মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদকব্যবসার অভিযোগে রেবা আক্তার নামে এক নারী ও তার সহযোগী নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রেবা আক্তার উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের স্বামী নাসির উদ্দিন ওরফে নসুর স্ত্রী আর নাজমুল একই উপজেলার জামির্তা ইউনিয়নের চররাজনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। গ্রেফতারকৃত ওই নারীর কাছ থেকে ১২০ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শান্তিপুর-বাঘুলি এলাকা থেকে ১২০ পিছ ইয়াবা বড়িসহ রেবা আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মানিকনগর বাজার থেকে নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেবা আক্তারের স্বামী নাসির উদ্দিন ওরফে নসুর বিরুদ্ধে মাদক, ডাকাতি ও খুনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি একটি হত্যা মামলায় কারাভোগ করছেন।

শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD