শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিঙ্গাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ১২:৫৩ pm

মানিকগঞ্জের সিঙ্গারে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে হেমায়তপুর-মানিকগঞ্জ সড়কের ঘোনাপাড়া বাসস্ট্যাণ্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে সড়কের পাশে জিন্সের প্যান্ট ও লাল কালো রংয়ের ফুলশার্ট পরিহিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে অন্য কোথাও মেরে লাশটি গাড়িতে করে এখানে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের মুখমণ্ডলে আঘাতের চিন্হ রয়েছে। তার পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD