বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সিঙ্গাইরে পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০ ৪:১৮ pm

মানিকগঞ্জের সিঙ্গাইরে অর্ধবয়স্ক অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুবধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল চক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি সাদা প্রিন্টের শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার সানাইল চকের স্থানীয় বাসিন্দা বদর উদ্দিনের পাটক্ষেত পাঠ ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানান এলাকাবাসী।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। ঘটনাস্থলে যৌন উত্তেজক ওষুধের দুটি বোতল পাওয়া গেছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিচয় মিললে আসল রহস্য উদঘাটন করে প্রয়োনীয় ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় থানায় অপমুত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD