রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সিংগাইরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ৬:০৩ pm

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশমাতা বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০আগষ্ট) দুপুরে জুম্মার নামাজের পর ধল্লা মধ্যপাড়া বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে ধল্লা ইউনিয়ন বিএনপি ও ধল্লা মধ্যপাড়া এলাকাবাসীর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধল্লা ইউনিয়নের কৃতি সন্তান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম।

বাংলাদেশ হহস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বাংলাক্রাফট-এর প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধল্লা মধ্যপাড়া বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমাান।

আলোচনাসভা শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুর রহমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমিরুল ইসলাম।

এসময় বিশিষ্ঠ ব্যবসায়ী আখের উল্লাহ, বাইতুর রহমান জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোতালেব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, মো: ওয়াহেদ মিয়া, মোতালেব হোসেন, হাজী নাঈমুর রহমান তকছের, হাজী আবুল কালাম, হাফেজ গিয়াস উদ্দিন, আওলাদ হোসেন ও নুরুল ইসলামসহ স্থানীয় অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD