রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সাংসদের অনাস্থায় তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ৯:১২ am

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলাইস ফাখফাখ দেশটির রাষ্ট্রপতি কাইস সাইয়েদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ১৫ জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডলইস্টআই এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১০৫ জন সংসদ সদস্যের একটি দল তার নেতৃত্বে অনাস্থা প্রস্তাব উত্থাপন করার পর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, দেশটির রাষ্ট্রপতি কাইস সাইয়েদকে এক সপ্তাহের মধ্যে নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করতে হবে, যিনি নতুন সরকার গঠনের জন্য দুই মাস সময় পাবেন এবং সংসদের মাধ্যমে তা পাস করাতে হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD