
তৃতীয়বারের মতো লেবাননে আসবেন ফঁরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (২৯ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
আল আরাবিয়া টিভির খবরে জানা যায়, বর্তমান পরিস্থিতি সমাধানের লক্ষে তিনি ফের লেবাননে আসবেন। লেবাননের ফাইল এখনো তার টেবিলে রয়েছে।
ম্যাক্রোঁ বলেন, ফরাসি পরিকল্পনাই লেবাননের সংকট সমাধানের একমাত্র পথ। এবং তিনি লেবাননের সরকার গঠনে যথাসাধ্য ভুমিকা রাখবেন। লেবাননের অচল অবস্থা থেকে উদ্ধারে তিনি আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরো বলেন, ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধের সময়কাল থেকেও লেবানন এখন গভীর সংকটে পরেছে।
ইমানুয়েল ম্যাক্রোঁ বৈরুত পোর্টে বিস্ফোরণের পর দুইবার লেবানন আসেন, গত ডিসেম্বরে তার তৃতীয়বারের মতো লেবানন আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি তার সফর বাতিল করেন।
বৈরুত পোর্টে বিশাল বিস্ফোরণের পর তৎকালিন সরকার পদত্যাগ করলে, নানান নাটকীয়তার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া হাতে নেয়া হয়। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বে প্রধানমন্ত্রী মনোনীত করা হলেও আজও গঠিত হয়নি সরকার। যার ফলে বেড়ে গেছে দরিদ্রের হার।
লেবাননে একটি দুর্নীতিমুক্ত শক্তিশালী সরকার দরকার, যে সরকার ফরাসি রোডম্যাপ বাস্তবায়নে কাজ করবে ও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে।