শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সন্ত্রাসবাদে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি দেশ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ১০:১২ pm

জনশক্তি ডেস্ক: ২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক অনুযায়ী ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার গত কয়েক বছরের তুলনায় কমেছে৷ ২০১৪ সালে এই হার ছিল সর্বোচ্চ৷ সন্ত্রাসবাদে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি দেশের কথা থাকছে এই প্রতিবেদনে-

ইরাক
সন্ত্রাসবাদ সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ইরাক৷ তবে ইরাকে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা কমেছে৷ ২০১৭ সালে যেখানে প্রাণ হারিয়েছিলেন ৯,৭৮৩ জন, ২০১৭ এ প্রাণ হারিয়েছেন ৪,২৭১ জন৷ মৃত্যুর হার কমেছে ৫৬ ভাগ৷

আফগানিস্তান
২০১৭ সালে আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি৷

নাইজেরিয়া
নাইজেরিয়ায় ২০১৬ সালের তুলনায় গত বছর নিহতের সংখ্যা শতকরা ১৬ ভাগ কমেছে৷ ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় সেখানে নিহত হয়েছে ১,৫৩২ জন৷

সিরিয়া
সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে৷ সেখানেও বিভিন্ন হামলায় নিহতের হার ৪৮ ভাগ কমেছে৷

পাকিস্তান
২০০৬ সালের পর ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় দেশটিতে সবচেয়ে কম মানুষ প্রাণ হারিয়েছে৷

সূত্র: ডিডব্লিউ

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD