মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শপথ নিলেন নবনির্বাচিত ২ এমপি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ৭:৪২ pm

উপ-নির্বাচনে বিজয়ী বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. শাহিন চাকলাদার শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁরা শপথ নেন।

সংসদ ভবনের শপথ কক্ষে নতুন দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আওয়ামী লীগের মনোনয়নে সেখান থেকে উপনির্বাচনে জয়ী হন সাহাদারা মান্নান।

অপরদিকে সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর গত ২১ জানুয়ারি এ আসনটি শূন্য হয়। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন শাহিন চাকলাদার।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD