শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

লেবানন প্রবাসী বাংলাদেশিদের দূর্ভোগের শেষ কোথায়?

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১ মে, ২০২০ ১:৪৪ am

মো জুয়েল রানা, লেবানন: দেড় লক্ষেরও অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস লেবাননে। দেশটির রাজনৈতিক অস্থীরতা আর অর্থনৈতিক ধ্বংসের কারণে ডলার সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদির দাম অতিরিক্ত মাত্রায় বৃদ্ধির ফলে চরম হতাশ এবং আতংকে মধ্যদিয়ে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের।

দেশটিতে গত ৬/৭ মাস যাবত সরকার বিরোধী আন্দোলনের কারণে অর্থনৈতিকের চরমভাবে ধ্বস নামে। আন্দোলনের রেশ কাটতে না কাটতেই হানা দেয় করোনা ভাইরাস কোভিট-১৯। যার ফলে দেশটিতে টানা তৃতীয় বারের মত চলছে লকডাউন। আগামী ১০ই মে পর্যন্ত চলবে লকডাউন।

প্রতি বছর রমজান এলে স্থানীয় লেবানিজ সহ প্রবাসী বাংলাদেশি দের মাঝে রমজানের আমেজ লেগেই থাকতো,কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। চারিদিকে সুনসান নীরবতা আর হতাশা। যার মূল কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি।

এদিকে ডলারের সংকট অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার ফলে আবারো সহিংসতা জিড়িয়ে পড়েছে লেবাননের জনগণ। বর্তমানে লকডাউনকে উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসে হাজারো লেবানিজ। বিক্ষোভকারীরা রাস্তার মোড়ে মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে ও ময়লার ড্রাম ফেলে বিভিন্ন রাস্তা অবরোধ করে রাখে। এসময় পুলিশের সাথে দাওয়া পাল্টা দাওয়া এক জনের মৃত্যু সহ আহত হয়েছে অর্ধশতাধিক।

এছাড়া, দেশটিতে গত এক সপ্তাহে ডলারের সংকট তীব্র আকারে ধারন করেছে, যা আগের চেয়ে তিন গুনেরও বেশি।
এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রবাসীদের হাতের নাগালের বাইরে। প্রবাসী বাংলাদেশি দের সুপরিচিত বাংলাবাজার খ্যাত সাবরা বাজার সহ লেবাননে বিভিন্ন এলাকায় বাংলা দোকানে ঘুরে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদের নিত্যপ্রয়োজনীয়,চাল, ডাল, তৈল,মুড়ি সহ বাংলাদেশ থেকে আমদানিকৃত সকল খাদ্যসামগ্রীর দাম বেড়ে আকাশ ছোয়ার মতোই।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD