
জনশক্তি, লেবানন : লেবাননের দাহিয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উদযাপন পালন করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পূনর্বাসন সুসাইটি বৈদেশিক লেবানন যুবকমান্ড শাখা।
লেবানন যুবকমান্ডের সভাপতি সৈয়দ আমীর হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি নয়ন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুরবান আলী, আব্দুল্লাহ, মাসুদ রানা, আল আমিন, আলী, শাহিন মিয়া, রুহুল আমীন, তামিন ইসলাম, নজরুল ইসলাম সহ অনেকে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সুমন মিয়া।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে দেশের জনগনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে লেবানন যুবকমান্ডের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন, সবশেষে প্রধানমন্ত্রীর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।