শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

লেবাননে করোনা ভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশী

জসিম উদ্দীন সরকার, লেবানন:
  • আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২০ ১:৪১ pm

লেবাননে দুইজন বাংলাদেশী শ্রমিক (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লেবাননের সাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া রিপোর্টে এই তথ্য দিয়েছেন। তবে তাদের সর্বশেষ অবস্থার কথা ঔ রিপোর্টে উল্লেখ নেই। লেবাননের মিডিয়াগুলোতেও ঔ রিপোর্ট ছড়িয়ে পরে।

দুইজন বাংলাদেশী প্রবাসী আক্রান্তের খবরে আতংক বিরাজ করছে সাধারণ  প্রবাসীদের মাঝে।

লেবানন প্রবাসী সাইফুল ইসলাম জানান, এতদিন জানতাম কোন বাংলাদেশী আক্রান্ত হয়নি। কিন্তু এই দুই জনের খবর শুনে কতটা ভয়ে রয়েছি। তাদের থেকে যদি অন্য কোন বাংলাদেশীদের শরীরে ভাইরাসটি প্রবেশ করে থাকে তাহলে তো আরো অনেকে আক্রান্ত হতে পারে।

তবে লেবানন সরকারের ঘোষিত লক ডাউন চলাকালে জরুরী কোন প্রয়োজন ছাড়া সকল প্রবাসীদের ঘর থেকে বাহির না হতে অনুরোধ জানিয়েছেন লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সি, লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার। করোনা ভাইরাসের কারণে তারা সব ধরণের রাজনৈতিক কর্মসূচী স্থগিত রেখেছেন। তবে লেবাননের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সুশাল মিডিয়াতে নিয়মিত করোনা ভাইরাস সচেতনামূলক বিভিন্ন তথ্য প্রচার অব্যাহত রেখেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৫৯৫৯জনের করোনা ভাইরাস পরিক্ষা করা হয়, এরমধ্যে আক্রান্ত ৩৯১জন। মারা গেছেন ৮ জন, সুস্থ হয়েছে ২৭জন, চিকিৎসাধীন রয়েছে ৩৫৬ জন, তবে মধ্যে ৩জনের অবস্থা খুবী আশংকা জনক। তাদের মধ্যে ফিলিপাইন, সিরিয়া, টুগো, সুদান, সৌদি আরাবিয়া, কাতার, নেদারল্যান্ড, ইরাক, ইরান, ফ্রান্স, ইথিওপিয়া, ইনল্যান্ড, মিশর ও অষ্ট্রিয়ার নাগরিকও রয়েছে। তবে করোনাায় আক্রন্তের ৯৩% লেবানিস নাগরিক।

অন্যদিকে লেবাননে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, গত ১৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত লেবাবন লক ডাউন ঘোষনার পর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত লেবাননে লক ডাউনের মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার।

কোন দেশের কতজন আক্রান্ত হয়েছে, লেবানন সরকারের পূর্নাঙ্গ রিপোর্টি দেখতে এখানে ক্লিক করুন। তবে রিপোর্টি গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD