শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

লেবাননে আরো এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির দাবি ড. আবিয়াদের

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১ ৫:৪৭ pm

লেবাননের ফের এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর দাবি জানিয়েছে লেবাননের বৈরুত রফিক হারিরি সরকারী হাসপাতালের প্রধান ও লেবাননের হেলথ কমিটির সদস্য ও কোভিড ১৯ বিশেষজ্ঞ ডঃ ফিরাস আবিয়াদ। তিনি চান কঠোর ভাবে ২৪ ঘন্টা কারফিউ রেখে আরো এক সপ্তাহের লকডাউন বৃদ্ধি হউক।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় ডঃ ফিরাস আবিয়াদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আরো এক সপ্তাহের কঠোর লকডাউন দেয়া উচিৎ। সামাজিক ও অর্থনৈতিক দিকও চিন্তা করা উচিত। তবে যে হারে করোনা সংক্রামন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে প্রতিদিন যে হারে বাড়ছে মৃত্যুর সংখ্যা, তাতে আরো এক সপ্তাহ লকডাউন রাখা বাঞ্ছনীয়।

এর আগে গত ৭জানুয়ারি থেকে লকডাউন শুরু হয়ে ১ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু সংক্রামন বৃদ্ধি পাওয়ায় অবস্থার অবনতি হওয়ায় গত ১৫জানুয়ারি থেকে ২৪জানুয়ারি পর্যন্ত ২৪ঘন্টার জরুরী অবস্থা জারি করে দেশটির সরকার। এতেও করোনা ভাইরাসের সংক্রামন নিয়ন্ত্রনের মধ্যে না আসায় ২৫ জানুয়ারি থেকে ৭ফেবুয়ারি পর্যন্ত ২৪ ঘন্টা জরুরী অবস্থা জারি রেখে ফের লকডাউন বৃদ্ধি করে সরকার।

এখন ফের ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আরো এক সপ্তাহের জন্য লকডাউন বৃদ্ধি দাবি জানান ডঃ আবিয়াদ।

ডঃ আবিয়াদ শিকার করেন যে, লকডাউন বৃদ্ধি কোন মতেই জনগন মেনে নিতে চাইবে না এবং এই সিদ্ধান্ত জনপ্রিয় হবে না। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে লকডাউন ছাড়া অন্য কোন উপায়ও দেখছেন না বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD