শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০ ১২:৪৫ am

জনশক্তি রিপোর্ট: লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর দলের সদস্যরা। বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাত ৯টার দিকে লিবিয়ার মিজদা শহরে এই হত্যাকাণ্ড চালায় আন্তর্জাতিক পাচারকারীর সদস্যরা।

ইউ এস নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পাচারকারী পরিবার তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধের জন্য ৩০ জন অভিবাসীকে হত্যা করেছে। বৃহস্পতিবার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার কর্তৃপক্ষ (জিএনএ) এই তথ্য জানিয়েছে।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয়েছে, লিবিয়ার মিজদা শহরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের সময় গুলিতে আহত হন ১১ জন। তাদের জিনতান হাসপাতালে নেয়া হয়েছে। গুলিতে নিহত ৩০ অভিবাসীর মধ্যে ২৬ জনই বাংলাদেশি। অন্য চারজন আফ্রিকান।

তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে দীর্ঘকাল থেকে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম ‘আকর্ষণীয়’ একটা দেশ। পাশাপাশি এই দেশ ব্যবহার করে ভূমধ্যসাগর পেরিয়ে অনেকে ইউরোপেও ঢোকার চেষ্টা করেন।

লিবিয়াভিত্তিক অভিবাসীদের আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র সাফা মেশেলি ভুক্তভোগীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা খবরটি পেলাম। বিস্তারিত জানার চেষ্টা করছি। এ ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দেওয়া হচ্ছে।’

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD