বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

রাষ্ট্রদূতের সহযোগীতায় চিকিৎসা সেবা পেল অগ্নিদগ্ধ শিল্পী আক্তার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ১:২৩ am

জনশক্তি, লেবানন : টাকার অভাবে লেবাননের কোন হাসপাতালে ভর্তি হতে না পেরে এক প্রকার ভেঙ্গে পরেছিলেন আগুনে ঝলসে যাওয়া অসহায় প্রবাসী শিল্পী আক্তার। অবশেষে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সহযোগীতায় বৈরুতে রফিক হারিরি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার জবাল লেবাননের বেললুনিতে। শিল্পী আক্তার রাত সাড়ে দশটার দিকে স্বামীর জন্য খাবার গরম করার জন্য চুলায় গ্যাস চালু করে ভূলক্রমে চুলায় আগুন না জ্বালিয়ে বাথরুমে যায়, ৫-৭মিনিট পর দেখেন চুলায় আগুন জ্বলছেনা, ততক্ষনে গ্যাস ছিড়িয়ে পরেছে ঘরে সে দিকে খেয়াল নেই শিল্পীর। ফের চুলায় আগুন জ্বালাতে গেলে সাথে সাথে আগুন ঘরে ছিয়ে পরে। আগুনে ঝলসে যায় শিল্পী আক্তারের শরীর।

শিল্পীর স্বামী আকাশ মিয়া তাকে বাচাতে গেলে, আকাশ মিয়ার শরিরেও অনেক অগ্নিদগ্ধ হন। এরপর আকাশ সেই অবস্থায় পাশে সানজর্জ হাসপাতেল নিলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয় দশ হাজার ডলার লাগবে বলে জানায়। এত টাকা বহন করার স্বমর্থ তাদের নেই। তাই সেখান থেকে ফায়ার সার্ভিস কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তারা। এরপর বেশ কয়েকটি হাসপাতালে শিল্পীর চিকিৎসা নেয়ার চেষ্টা করা হয়। টাকার অভাবে তারা কোথাও চিকিৎসা পান না।

প্রতিবেশী হেলাল সর্দার জানান, আকাশ মিয়া অবস্থা ওতটা শুচনীয় না হলেও শিল্পী আক্তারের অবস্থা খুবি খারাপ। বাঁচা মরার মাঝখানে অবস্থান করছিলেন শিল্পী আক্তার। পরে শিল্পী আক্তারকে নিয়ে বাংলাদেশ দূতাবাসে গেলে মান্যবর রাষ্ট্রদুত আব্দুল মোতালেব সরকার তাকে সাথে সাথে বৈরুতের রফিক হারিরি হাসপাতালে ভর্তি করেন।

রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার জানান, শিল্পীর এই অবস্থা দেখে আমরা তাকে স্বার্বিক সহযোগীতা দিয়ে হাসপালে ভর্তি করি। শিল্পী এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে।

জনশক্তি-janashokti.com/প্রতিনিধি/জউস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD