শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

রাজশাহীকে সহজ লক্ষ্য দিলো খুলনা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯ ৪:০৩ pm

জনশাক্তি সংবাদ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হচ্ছে সিলেটে।দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে খুলনা। জয়ের জন্য রাজশাহীকে করতে হবে ১২৯ রান।খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি এবং মাছরাঙা চ্যানেল।

আগে ব্যাট করেও সিলেটে বড় সংগ্রহ করতে পারল না খুলনা। শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই হোঁচট খায় টাইটানস। ইসুরু উদানার শিকার হয়ে ফেরেন জহুরুল ইসলাম। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে বিদায় নেন জুনায়েদ সিদ্দিকী। তার একটু পর মিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে ডেভিড মালান ফিরলে চাপে পড়ে খুলনা।

এর মধ্যে আরাফাত সানির বলে আউট হন মাহমুদউল্লাহ। কয়েক মিনিটের ব্যবধানে রানআউটে কাটা পড়েন নাজমুল হোসেন। সেই রেশ না কাটতেই সানির এলবিডব্লিউ হয়ে কার্লোস ব্র্যাথওয়েট ফিরলে ধ্বংসস্তূপে পরিণত হয় টাইটানসরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আরিফুল হক। তবে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে পারেননি ডেভিড উইজ। উদানার বলে মিরাজকে ক্যাচ দিয়ে ফিনিশ হন তিনি। দলকে বেশিদূর নিয়ে যেতে পারেননি আরিফুলও।

কিছুক্ষণ পর মোস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে লরি ইভানসকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ফেরার আগে ২৭ বলে ১ চারে ২৬ রানের সংগ্রামী ইনিংস খেলেন আরিফুল। পরে বলেই তাইজুল ইসলামকে রানআউট করে ফেরান ফিজ।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে স্কোর বোর্ডে ৯ উইকেটে ১২৮ রান তোলে খুলনা। রাজশাহীর হয়ে উদানা, মিরাজ, সানি নেন ২টি করে উইকেট। ১ উইকেট ঝুলিতে তুলে নেন কাটার মোস্তাফিজ।

এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে খুলনা টাইটান্স জয় পায়নি একটি ম্যাচেও। শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে তাই পয়েন্ট টেবিলের তলানির দলটির জয়ের বিকল্প নেই। অন্যদিকে পাঁচটি ম্যাচ খেলে রাজশাহী জয় পেয়েছে দুটি ম্যাচে। পয়েন্ট টেবিলের পঞ্চম দলটি নিজেদের অবস্থন উন্নতির জন্য এই ম্যাচে খুঁজবে আরও একটি জয়।

ঢাকার বিপিএলের প্রথম পর্বে নিজেদের চার ম্যাচে একটিও জয় পায়নি খুলনা। অন্যদিকে সমান ম্যাচ খেলে রাজশাহীর জয় দুটি।

খুলনা টাইটানস একাদশ: জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড উইজ, আরিফুল হক, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান।

রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, মেহেদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিস্টিয়ান জঙ্কার, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভানস, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

/এসই

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD