শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

মৌসুমীকে ভীষণ মিস করছেন সানী

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ১:৫৩ pm

 

বেশ ক’দিন ধরে চিত্রনায়ক ওমর সানীর শরীর ভালো না। আর এদিকে তার স্ত্রী প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী অবস্থান করছেন সূদুর আমেরিকায়। এই মুহূর্তে স্ত্রীকে ভীষণ মিস করছেন সানী।

তিনি জানান, কয়েকদিন ধরে তার সর্দি-কাশি ও গলা ব্যথা। গতকাল মঙ্গলবার রাত থেকে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে। করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে টেস্ট করাতে গিয়েছেন তিনি।

ওমর সানীর ভাষ্য, ‘আমি ওমিক্রনে আক্রান্ত হলাম কিনা বুঝতে পারছি না। অনেকগুলো টেস্ট করেছি। আজকেই রিপোর্ট হাতে পাবো, তারপর চিকিৎসক পরামর্শ দেবেন কী করতে হবে।’

এদিকে, অসুস্থতার কারণে আজ অনুষ্ঠিতব্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না বলেও জানান সানী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যেতে পারলাম না। ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটস অ্যাপে দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন।’

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD