শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

মোশাররফ রুবেলের পাশে দাঁড়ালো সাকিবের মোনার্ক মার্ট

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১:৪৬ pm

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে জয় পেয়েছে টাইগাররা। হাসপাতালের বিছানায় শুয়ে সেই মাহেন্দ্রক্ষণ উপভোগ করেছেন মোশাররফ রুবেল। ব্রেন টিউমারে আক্রান্ত টাইগার পেসার ‘ভি’ চিহ্ন দেখিয়ে প্রকাশ করেছেন উচ্ছ্বাস। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কমবেশি সবাই দেখেছেন আবেগঘন এই দৃশ্য। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক- এক সময়ে তুখোড় পেসার এখন হাসপাতালে শয্যাশায়ী। চিকিৎসার খরচ যোগাতে সম্পত্তিও বিক্রি করতে হয়েছে তাকে। সাবেক সতীর্থের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। রুবেলের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা দেবে সাকিবের ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মোনার্ক মার্ট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা চৈতি রুপার কাছে এই অর্থ হস্তান্তর করা হবে।
১৪ই মার্চ গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন জাতীয় মোশাররফ রুবেল। চিকিৎসকের পরামর্শে তাকে তখন আইসিইউতে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি ঘটলে কেবিনে আনা হয় তাকে।

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। এরপর দেশে ফিরে আসেন। তবে কেমো এবং রেডিও থেরাপির জন্য প্রায়ই সিঙ্গাপুর যেতে হতো তাকে। ১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ কেমো দেওয়া হয় তাকে। এক বছর ফলোআপে ছিলেন তিনি।

২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তার পর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন রুবেল।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD