সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

মোবাইলে ‘স্ক্রিন শেয়ারিং’ ফিচার চালু ফেইসবুকের

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০ ৮:০৭ am

মোবাইল ডিভাইসের জন্য স্ক্রিন শেয়ারিং ফিচার চালু করেছে ফেইসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জার। ফিচারটির মাধ্যমে বন্ধুদের সঙ্গে কলিংয়ের সময় ফোন বা ট্যাবলেটের পর্দা শেয়ার করতে পারবেন গ্রাহক।

আলাদা একজন বন্ধু বা গ্রুপ চ্যাটিংয়ে অনেকের সঙ্গে এই ফিচারটির মাধ্যমে পর্দা শেয়ার করতে পারবেন গ্রাহক। বর্তমানে গ্রুপ চ্যাটিংয়ে সর্বোচ্চ আট জন বা মেসেঞ্জার রুমে সর্বোচ্চ ১৬ জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন মেসেঞ্জার গ্রাহক– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ফেইসবুক বলছে, গ্রাহক যাতে মেসেঞ্জার রুমে সর্বোচ্চ ৫০ জনের সঙ্গে ফিচারটি ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা চালু করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই নতুন এই আপডেট উন্মুক্ত করেছে ফেইসবুক।

ফিচারটির সুবিধা নিতে প্রথমে নতুন সংস্করণে মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে বলেছে ফেইসবুক। এরপর অ্যাপটির মাধ্যমে কলিংয়ের সময় অ্যাপের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ করলেই ‘শেয়ার ইওর স্ক্রিন’ ফিচারটি দেখতে পাবেন গ্রাহক।

মহামারীর এই সময়ে ঘরবন্দী মানুষের জন্য মেসেঞ্জারের স্ক্রিন শেয়ারিং ফিচারটিকে উপকারী হিসেবেই দেখছেন প্রযুক্তি প্রেমীরা। বন্ধু, আত্মীয় এবং সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় নিজের ডিভাইসের পর্দা শেয়ার করাটা অনেক ক্ষেত্রেই দরকারি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD