বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মুক্তির আগেই শাহরুখের ‘জিরো’র আয় ১৩০ কোটি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ২:৫১ pm

জনশক্তি ডেস্ক: মুক্তির অপেক্ষায় আছে বলিউড কিং শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘জিরো’। পরিচালক আনন্দ এল রাই পরিচালিত ছবিটি নিয়ে আগ্রহের কমতি নেই শাহরুখ ভক্তদের। কারণ ছবিটিতে একজন বামুনের চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশার।

বলিউড ট্রেডের খবর অনুযায়ী ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০০কোটি টাকা। আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ফিল্মোগ্রাফি নিয়ে কাজ করায় বাজেট এমন অংকের হতে হয়েছে। আর তা নিয়েই ঘুম হারাম হয়েছিলো প্রযোজকদের। তবে ছবির নায়ক যেহেতু শাহরুখ,আর তাই দুশ্চিন্তা করাটাও বৃথা হয়েছে।

চমকে যাওয়ার মতো খবর হল ইতোমধ্যেই টিভি স্বত্ব ও মিউজিক ভিডিও কপিরাইট বিক্রি করে ছবিটি আয় করে ফেলেছে ১৩০ কোটি টাকা। আর শুধু তাই নয় শাহরুখ খান নেটফ্লিক্সের কাছে ছবিটির ডিজিটাল স্বত্ব বিক্রির ব্যাপারেও কথা বলছেন।

মুক্তির আগেই এই ছবির আয়, বাজেটকে ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। জিরো ছবিটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD