
‘সচেতন হই, নিরাপদ থাকি, মাস্ক ব্যবহার করি’ এবং ‘ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি’- এ শ্লোগান নিয়ে মিরপুর-১ ওয়ালটন প্লাজার র্যালি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই এর আলাদিন পার্কে অনুষ্ঠিত হয় এই র্যালি। মূলত ৫ হাজার ফ্যান বিক্রির মাইলফলক স্পর্শ করে এই র্যালিটি করা হয়। মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে র্যালিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর (প্লাজা সেলস এন্ড মার্কেটিং) কুলসুম পারভীন, মিরপুর-১ ওয়ালটন প্লাজার সেলস এক্সিকিউটিভ কামরুল ইসলাম ও আজিজুর রহমানসহ অন্যান্যরা।
২০২১ সালকে লক্ষ্য অর্জনের বছর হিসেবে উল্লেখ করে র্যালির বিষয়ে কুলসুম পারভীন বলেন, ‘মিরপুর মার্কেটে আমরা ৫ হাজার ফ্যান বিক্রি করি। এই ফ্যান বিক্রির পাশাপাশি মিরপুর মার্কেটের ব্যবসায়ীদের একটি পিকনিক হয় ধামরাইয়ের আলাদিন পার্কে। সেখানেই শতাধিক মানুষের অংশগ্রহণে র্যালিটি করা হয়। র্যালিতে অংশ নেওয়া সবাইকে টি-শার্ট, সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি তাদের পিকনিকের র্যাফেল ড্রয়ের জন্য একটি গিফট দেওয়া হয়।’