বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

মাস্ক বিতরণ করে সিঙ্গাইর পৌরবাসীর নজর কাড়ছে আ.লীগ নেতা বাশার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ১১:২২ pm

করোনাকালে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করছেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু নাঈম মো: বাশার। প্রতিদিনই আবু নাঈম মো: বাশার পৌরসভার কোনো না কোনো এলাকায় হাজির হয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন মাস্কের প্যাকেট। ইতিমধ্যে পৌরসভার ৯, ৬ ও ৫ নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে মাস্ক বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী আবু নাঈম মো: বাশারের সময়োপযোগী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরসভার সব শ্রেনীপেশার মানুষ।

আবু নাঈম মো: বাশার বলেন, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এই মরণঘাতী ভাইরাস মোকাবেলায় প্রত্যেক নাগরীককে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক পরা বাধ্যতামুলক করেছে সরকার। সরকারি-বেসরকারি অফিসে সেবা নিতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে, নয়তো সেবা মিলবে না। এমন পরিস্থিতে পৌরসভার অনেক অসহায় গরীব ও দুস্থ মানুষের মাস্ক কেনার সামর্থ নেই। আবার অনেকের সামর্থ থাকলেও সচেতনতার অভাবে তারা মাস্ক ব্যবহার করেন না। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার ৬৬১১ বাড়িতে মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। ইতিমধ্যে পৌরসভার ৯, ৬ ও ৫ নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া পৌরসভার প্রতিটি সরকারি-বেসরকারি অফিস, হাট-বাজার বাসস্ট্যাণ্ড ও জনবহুল এলাকায় মাস্ক বিতরণ করা হবে। একই সাথে পৌরবাসীকে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই এই মাস্ক বিতরণ ও সচেতনতামুলক কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরো বলেন, দলীয় মনোয়ন নিয়ে প্রথমবারের মতো গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করি। দলের বিদ্রোহী প্রার্থী থাকায় সে নির্বাচনে পরাজিত হই। এরপরও কখনো ঘরে বসে থাকিনি। বিপদ-আপদে সব সময় দলীয় নেতাকর্মী ও পৌরবাসীর পাশে ছিলাম। অংশ নিয়েছি ক্রীড়া, সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে। করেনাকালসহ সারা বছর দান অনুদান দিচ্ছি সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে। আশা করি এবারও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবো। বিজয়ী হলে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে সিঙ্গাইর পৌরসভাকে সবার জন্য বাসযোগ্য আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD